বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন চীনের ন্যাশনাল পিপলস অফ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারপারসন ইয়ান জুনকি।
মঙ্গলবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান।
এছাড়া রাত সাড়ে ৯টায় ইন্টারন্যাশনাল ডেমোক্রেসির ফেলো প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]