আওয়ামী লীগ সমর্থিত ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ (লাটিম মার্কা) নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঢাকসুর ২য় তলায় এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে গতকাল পর্যন্ত আমার প্রচারণা চলছিল। বিশ্ববিদ্যালয় ও ২১নং ওয়ার্ডেও আমার সমর্থন রয়েছে অনেক। কিন্তু রোববার রাত ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো নির্দেশ না আসায় আমি এ নির্বাচন বয়কটের ঘোষণা করছি।
নির্বাচন বয়কটের ঘোষণার পরে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান তার ফেসবুকের স্টাটাসে লিখেছেন, আমি পারলাম না। সব প্রলোভন, হুমকি মুকাবেলা করে আজ সকাল পর্যন্ত দাড়িয়েছিলাম। আজ সকাল ১০ টায় হেরে গেলাম। খুব খারাপ লাগছে আমার ঢাবির কর্মচারি,শিক্ষক,শিক্ষার্থীদের জন্য কারণ তারা এই কয়েক দিনে আমাকে খুব আপন করে নিয়েছিল।
এসএইচ





