প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় যারা জড়িত, তারা যার আত্মীয়ই হোক না কেন, রেহাই পাবে না।
বুধবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের কর্মকাণ্ডে নির্বাহী বিভাগের কাজ যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকাতে হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি-জামায়াত মিলে দেশজুড়ে যে সহিংসতা চালিয়েছে তা দেশের মানুষ কখনোই ভুলবে না। তাদের রোষানল থেকে কেউ রক্ষা পায়নি। তাদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় অনেক মানুষ মরেছে, অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। তারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়, এটা আমাদের দুর্ভাগ্য।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বৈঠকের আলোচ্যসূচিতে ১৭ মে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন, আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা ও চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি স্থান পায়।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
যার আত্মীয়ই হোক খুনিদের রেহাই নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত খুনের ঘটনায় যারা জড়িত, তারা যার আত্মীয়ই হোক না কেন, রেহাই পাবে না। বুধবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন





