শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষ হয়। এছাড়া সমাবেশ থেকে মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।

গণজাগরণ মঞ্চের কামাল পাশা অংশের সংগঠক হাবিবুল্ল্যাহ মেজবাহ জানান, ইমরান এইচ সরকারের কর্মীরা উসকানিমূলকভাবে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের সংগঠক মেহদী, শাহীনসহ আরও দুই তিনজন আহত হয়েছেন।

ইমরান এইচ সরকার অংশের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল পাশা অংশের সমর্থকদের হামলায় তাদের মুখপাত্রসহ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন যারা, তারা হলেন : ইমরান এইচ সরকার, মামুন, তানজিল, রাসেল ও শিমুল।

শাহবাগ থানার এসআই মুজিবুর রহমান সন্ধ্যা ৭টার দিকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই