দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে ছাত্রশিবির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, এক মাসের পবিত্র রোজা পালনের পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ ।
ঈদ উদযাপনের মধ্য দিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দর কে গ্রহন করার পায় সুবর্ণ সুযোগ । ধনী-গরীব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। যার যার অবস্থান থেকে সাধ্যমত সবার পাশে সবাই দাঁড়ালেই কেবল এ ঈদ আনন্দের পূর্ণতা পাবে।
ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলীম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা। দেশবাসীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।
নেতৃবৃন্দ দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





