বাংলাদেশ লেবার পার্টির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ অক্টোবর বৃহস্পতিবার।
যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের জন্য সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ অক্টোবর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও মরহুম আবদুর মতীনের মাগফেরাত কামনায় দোয়া ও ২৩ অক্টোবর প্রতিষ্ঠাবাষির্কীর কেক কাটা এবং ২৭ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী।
উল্লেখ্য, ১৯৭৪ সালে মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সদ্য স্বাধীন বাংলাদেশে লালবাহিনী, রক্ষীবাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের লুটপাট, অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াঁতে মাওলানা আবদুল মতীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ লেবার পার্টি।
এমএইচ





