তিনি আরও বলেন, ইতিহাস স্বাক্ষী জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন স্বৈরাচারি ও ফ্যাসীবাদী শক্তির শেষ রক্ষা হয়নি আর আওয়ামী লীগেরও হবে না।

সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে আমীরে জামায়াত সহ সকল রাজবন্দীর মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় সরকারকে জনরোষের মুখোমুখি হতে হবে বলেও জানান মাওলানা দেলাওয়ার।

শনিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়িয়ে কথিত রিমান্ডের নামে নাজেহালের প্রতিবাদে এবং রিমান্ড বাতিল অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশ তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জের কদমতলী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মোঃ শাহিনুর ইসলাম, সেক্রেটারি এবিএম কামাল হোসাইন সহ জেলা ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

মাওলানা দেলাওয়ার বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। ফলে সরকারের জনসমর্থন এখন শূণ্যের কোটায় নেমে এসেছে। নাৎসীবাদী ও অগণতান্ত্রিক মানসিকতার কারণেই তারা এখন আন্তর্জাতিকভাবেও রীতিমত মিত্রহীন।

এমতাবস্থায় তারা সংবিধানের দোহাই দিয়ে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের রক্ষাকবজ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের গণদাবিকে পাশ কাটানোর জন্য নতুন করে দলন-পীড়নের পথ বেছে নিয়ে। তারা ২০১৪ ও ২০১৮ স্টাইলের প্রহসনের নির্বাচনের মাধ্যমে আবারো নির্বাচনী বৈতরণী পার হতে চায়। কিন্তু তাদের সে স্বপ্নবিলাস কখনোই সফল হবে না।

তিনি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ ও কেয়ারটেকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরাপদ প্রস্থানের আহবান জানান। অন্যথায় গণবিচ্ছিন্ন সরকারকে ইতিহাসের বাস্তবতার মুখোমুখি হতে হবে।

এন