তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বর্তমানে দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আছে। সুতরাং বিএনপি ও জামায়াতের ছত্রছায়ায় যেসব সন্ত্রাসী কর্মকান্ড বা হত্যার ঘটনা ঘটানো হয়েছে সেগুলোর ব্যাপারে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সরকার পুলিশ দিয়ে হত্যা গুমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপির ভারাপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে তিনি একথা বলেন।
রবিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধানকালে তথ্যমন্ত্রী বলেন,বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ যদি মনে করেন যে,হত্যা খুন জঙ্গীবাদি তৎপরতা,পেট্রল দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে আমরা দেখবনা,আইন-শৃঙ্খলা বাহিনী চোখ বন্ধ করে রাখবো এমন হতে পারে না।
তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্ত্রাসী কর্মকান্ড,জঙ্গীবাদী তৎপরতা বন্ধ করেন তাহলে পুলিশ আপনাদের কিছু বলবে না।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,ভারতে সরকার পরিবর্তন হলেও দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।
এসময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন,জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন,মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ’