সরকার সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদেকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সকাল-সন্ধ্যার হরতাল কর্মসূচী স্বতঃস্ফূর্তভাবে সফল করায় সর্বস্তরের দেশবাসিকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার জামায়াতকে নেতৃত্বশুণ্য করে তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে জাতীয় নেতৃবৃন্দকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছে।
সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, জনপ্রিয়তায় ও আদর্শিক কমিটমেন্টের কারণেই ঈর্শ্বাকাতর হয়ে সরকার তার বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বয়স মাত্র ২৩ বছর হলেও পরিকল্পিতভাবে তাকে আল বদর কমান্ডার বানানো হয়েছে। যা সম্পূর্ণ অবিশ্বাস্য ও কল্পনাপ্রসূত। মূলত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে একজন জাতীয় নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে জুলুমবাজ সরকার। কিন্তু ইতিহাস সাক্ষী কোন জুলুমবাজ ও স্বৈরাচারী সরকার জনরোষ থেকে রেহাই পায়নি। ’
তিনি বলেন, ‘সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে এসেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে গণবিরোধী সরকারকে গণধিক্কার দিয়েছে।
সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এক শ্রেণীর মিডিয়া হরতালের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু দেশবাসী স্বতঃস্ফূর্ত হরতালের প্রত্যক্ষদর্শী।
হরতাল চলাকালে পুলিশ পল্লবী থেকে ১ জন ও পল্টন থেকে ৩ জনজনকে গ্রেফতার করছে। কিন্তু বীর জনতা সরকারের জুলুম-নির্যাত, গ্রেফতার ও রক্ষচক্ষু উপেক্ষা করে সকাল-সন্ধ্যার হরতাল সার্বিকভাবে সফল করেছে।
তিনি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি পরিহার করে অবিলম্বে সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং হরতাল কর্মসূচী স্বতঃস্ফূর্তভাবে সফল ও সার্থক করায় সর্বস্তরের নগরবাসীর প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।’
এমকে





