শিক্ষার্থীদের পিছিয়ে দিতে পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়েছে বিএনপি-জামায়াত। ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়েছে নতুন বই। তাদের এই অপকর্ম সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন,আমাদের লক্ষ্য যুগপোযোগী শিক্ষা ব্যব্যস্থা গড়ে তোলা। যে শিক্ষায় নতুন প্রজন্ম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। এই লক্ষ্যে আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছি,বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থীর উপস্থিত নিশ্চিত করেছি,সৃজনশীল পরীক্ষা পদ্ধতি চালু করেছি ও নতুন শিক্ষানীতি প্রণয়ন করেছি।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন,টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।
অনুষ্ঠানে ২০১৩ সালের এসএসসি,এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৩৬৫ জনকে মোট ৩১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকার চেক প্রদান করা হয়।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
৫ শতাধিক স্কুলে আগুন দিয়ে বই পুড়িয়েছে বিএনপি-জামায়াত: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের পিছিয়ে দিতে পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়েছে বিএনপি-জামায়াত। ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়ে পুড়িয়েছে নতুন বই। তাদের এই অপকর্ম সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলক বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ অনুসন্ধানে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ শিক্ষার্থী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে।
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রেণিকক্ষে গভীর ঘুম স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামের এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।
















