ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র পদে মির্জা আব্বাসের স্ত্রী বলেছেন, সরকার আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে খালেদা জিয়ার ওপর এবং আমাদের ক্যাম্পেইনে হামলা করছে।

আফরোজা আব্বাস বলেন, সরকারের এই আচরণে আমরা ভীত নই। কোনোভাবেই নির্বাচন বয়কট করবো না।

বৃহস্পতিবার সকালে স্বামীর পক্ষে প্রচারে নেমে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন সেনাবাহিনী নিয়ে খেলা খেলছে। তারা একবার বলছে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দিবে। আবার বলছে সেনাবাহিনী ব্যারাকে থাকবে।

ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে সেসবে কান না দিতে কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আপনারা গুজবে কান দেবেন না। আমরা সামনে এগিয়ে যাব।

এআর