সোমবার মধ্যরাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে মঞ্জুর পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটু।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আনোয়ার সাদাত জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে মজিবুর রহমান মঞ্জুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত হয়েছি। এরপর তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।

আনোয়ার সাদাত আরও বলেন, মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি।

এনএইচ