বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলনে ফিরে না আসলে সামনে তাদের যেটুকু আন্দোলন করার ন্যায্যতা রয়েছে, সেটিও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনে ফিরে না আসলে এর ফল ভালো হবে না। আমরা সুপ্রিমকোর্টরে শুনানি পর্যয়ন্ত অপেক্ষা করবো। এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, বিরোধী দলের অবরোধ-হরতাল বন্ধে সরকারের পক্ষ থেকে অনেক নীতি বাক্য এসেছে। কোন কিছুতেই কাজ হয়নি। অবশেষে সুপ্রিমকোর্ট থেকে হরতাল-অবরোধের বিরুদ্ধে নির্দেশ আসলো। এবার হয়তো সুপ্রিমকোর্টের নির্দেশে তাদের (বিএনপি) তেতো অবরোধ- ভোতা হরতাল- বন্ধ করবেন বলে আশা করছেন দেশবাসী।
সুরঞ্জিত বলেন, যাদের ওপর ভরসা করে বিএনপি আন্দোলন করছেন।তারা এখন সরে যাচ্ছেন। তারিখের রাজনীতি ৮০ দশকের রাজনীতি। এ রাজনীতি এখন আর চলে না। তারিখের রাজনীতি এ দেশে আর ফিরে আসবে না।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন নাশকতা চেয়ে অনেক শক্তিশালী। সুপ্রিমকোর্টের নির্দেশের পর তারা বুঝতে পারবেন তাদের এ আন্দোলন কোন কাজে আসবে না।
তিনি বলেন, বিএনপির কর্মীরা এখন আর সচল নেই।তারা (বিএনপি) সন্ত্রাসী এখন জামায়াত-শিবিরের হাতে বন্ধী।জামায়াত-শিবির যা বলে খালেদা-তারেক সেই নির্দেশ অনুযায়ী কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।
নৌকা সমর্থক গোষ্ঠির সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এমআর/ইআর





