হলমার্ক জালিয়াতি সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে ঘটেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে অনুষ্ঠিত সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০১৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
অর্থমন্ত্রী বলেন,ব্যাংকিং ব্যবস্থায় যেসকল জালিয়াতির ঘটনা ঘটে তার মূলে থাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতা। সোনালী ব্যাংকে যে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল সেটাও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দুর্বলতার কারণে ঘটেছে।
তিনি বলেন, ব্যাংক জালিয়াতি রোধে সব ব্যাংককে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করতে হবে।
তিনি আরও বলেন,ব্যাংকের যে অলস সম্পদ রয়েছে তা ব্যবহার করে ব্যবসা করতে হবে। ব্যাংকগুলোকে জনসেবামূলক প্রতিষ্ঠান হতে হবে। ব্যাংকের পরিবেশ যেন সুন্দর,সুস্থ হয়। সকলের আস্থা ও বিশ্বাস নিয়ে কাজ করতে হবে।
সোনালী ব্যাংক শ্রেণীকৃত ঋণ আদায়ে বেশ সাফল্য অর্জন করেছে। এটা আদায় সম্ভব না হলে ব্যাংক হুমকির মুখে পড়তো বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। আমানত অনেক বেড়েছে কিন্তু এটা প্রশ্নবিদ্ধ অগ্রগতি। কারণ আমানত সংগ্রহের প্রবৃদ্ধির সঙ্গে বিনিয়োগের প্রবৃদ্ধি অনেক কম। বিনিয়োগ করতে না পারলে অলস আমানত ব্যাংকের ক্ষতি করে বলে তিনি মন্তব্য করেন। তাই আমানতের সঠিক ব্যবহার করতে হবে।
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ২২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)[/b]
রাজনীতি
হলমার্ক জালিয়াতি সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতা
হলমার্ক জালিয়াতি সোনালী ব্যাংকের অভ্যন্তরীণ দুর্বলতার কারণে ঘটেছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।





