রাজধানীতে বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব‘সহ ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

আজ (রোববার) বিকালে বাংলামোটর এলাকা থেকে রমনা থানা পুলিশ তাদেরকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব রয়েছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিএনপির ১৭ নেতাকর্মীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন বাংলামোটরে রুপায়ন টাওয়ারে বৈঠককালে তাদেরকে আটক করা হয়েছে। তারা প্রত্যেকেই কোন না কোন মামলার আসামী।

তবে প্রাথমিকভাবে  আটককৃতদের নাম ও তাদেরকে কোন মামলায় আটক করা হয়েছে তার বিস্তারিত জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। 

এসএম/এমবি