উচ্চ শিক্ষায় ভ্যাট নিয়ে দেয়া এনবিআর এবং অর্থমন্ত্রীর বক্তব্য কোনভাবেই গ্রহনযোগ্য নয় এমন মন্তব্য করে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারন সম্পাদক আকরামুল হাসান বলেছেন, তারা এই বক্তব্যের মাধ্যমে ছাত্রসমাজকে বিভ্রান্ত করতে চাইছে। একইসঙ্গে তারা এক বিবৃতিতে উচ্চ শিক্ষায় করারোপ নিয়ে সৃষ্ট সংকটের দ্রুত নিরসনের আহবান জানিয়েছেন।
শুক্রবার দুপুের গণমাধ্যেম সংগঠেনর দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, লোপাটে ব্যস্ত এই অবৈধ সরকারের অতিউৎসাহী লোকজন শিক্ষাকে পণ্য বানিয়ে ছেড়েছে। তারা বাংলাদেশের তরুনদেরকে উচ্চ শিক্ষিত দেখতে আগ্রহী নয়। তাই উচ্চ শিক্ষায় করারোপের মত এমন বিতর্কিত সিদ্ধান্ত তারা নিয়েছে। দেশের ছাত্র সমাজকে বুঝতে হবে, যে সরকার ভোটারদের ভোটে নির্বাচিত নয়, যারা ক্ষমতা কুক্ষিগত করেছে। তারা কখনো দেশের মানুষের ভালো চাইবে না এটাই তো স্বাভাবিক।
নেতৃদ্বয় হুশিয়ার উচ্চারন করে বলেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দেশের ছাত্রসমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, তখন তাদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলা কোনভাবেই বরদাস্ত করা হবে না। তারা যদি ভাবে জুলুম, নির্যাতন আর আক্রমন করে ছাত্রদের কন্ঠরোধ করা যাবে, তাহলে সেটা তাদের ভুল ভাবনা।
নেতৃদ্বয় সবাইকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে শুধু একটি অন্যায় নয় বরং সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহবান জানান।
এমএইচ





