পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন,সার্ক অঞ্চলের ১৭০ কোটি মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রযুক্তিবিদদের সচেষ্ট হতে হবে। তিনি বলেন, সার্ক চার্টারের ধারণাপত্রের আলোকে অভিন্ন স্বার্থ রক্ষায় মানবসম্পদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রদানে সার্কভুক্ত সরকারসমূহকে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনে সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম-এসডিইএফ’র এপেক্স বডি সভা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,ইউরোপীয় ইউনিয়নের ন্যায় সার্ককে অর্থবহ সংস্থায় রূপান্তর করতে হবে। এজন্য প্রয়োজন- অভিন্ন মুদ্রা প্রচলন,এক্সচেঞ্জ ভিসা চালু। অভিন্ন স্বার্থ সংরক্ষণের পাশাপাশি স্থিতিশীল গণতন্ত্র ও সামাজিক অগ্রগতির স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে।
সার্ককে অর্থবহ করার জন্য বৃহৎ সদস্য দেশ ভারত ও পাকিস্তানকে উদারতার হাত প্রসারিত করা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন,প্রতিবেশী দেশের অগ্রগতির স্বার্থে অভিন্ন নদীসমূহের পানি প্রবাহের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।
এসডিইএফ’র চেয়ারম্যান ও অল ইণ্ডিয়া ফেডারেশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সভাপতি ইঞ্জিনিয়ার সাতনাম সিং ধনোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এসডিইএফ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসডিইএফ’র সেক্রেটারি জেনারেল মোঃ শামসুর রহমান,কো-চেয়ারম্যান (শ্রীলংকা) ইঞ্জিনিয়ার কে,আরিয়ানশা,কো-চেয়ারম্যান (বাংলাদেশ) ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
রাজনীতি
'অভিন্ন স্বার্থ রক্ষায় সার্কভুক্ত সরকারদের এগিয়ে আসতে হবে'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন,সার্ক অঞ্চলের ১৭০ কোটি মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রযুক্তিবিদদের সচেষ্ট হতে হবে।





