যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হুঙ্কার গত পাঁচ বছর ধরেই শুনে আসছি। সাতটি সিটি কর্পোরেশনে বিজয়ী হওয়ার পরও যারা আন্দোলনের জোয়ার তো দূরের কথা একটা ঢেউও তুলতে পারেনি,তাদের উপজেলা নির্বাচনের পর আন্দোলনের হুঙ্কারের আশা দুরাশারই নামান্তর।
শুক্রবার সকালে সাভারের বিরুলিয়া এলাকার ১২ কোটি টাকা ব্যয়ে অসমাপ্ত বিরুলিয়া সেতুর কাজ পরিদর্শনে এসে তিনি এসবচ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনে জয়ের রেকর্ড থাকলেও আন্দোলনে দলটি তর্জন গর্জন সর্বস্ব দল। যত গর্জায় তত বর্ষায় না। বিএনপি সব সময় উত্তাল ডাক দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
পরে তিনি বেড়িবাধ সড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহনের কাগজপত্র ও লাইসেন্স পরীক্ষা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ,ঢাকা সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান প্রমুখ
ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমআর