সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারতে যাচ্ছে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মাজার জিয়ারতের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারে নামবেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা ড. কামাল হোসেন ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, জেএসডির সভাপতি আসম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি আরও জানান, সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর মাজার জিয়ারত শেষে প্রচার কাজে অংশ নেবেন তারা।
এদিকে সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত করা হয়েছে। তবে মাজার জিয়ারত শেষে ধানের শীষে ভোট চাইবে ঐক্যফ্রন্ট নেতারা।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন ড. কামাল। বিষয়টি জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।





