বিভিন্ন পত্রপত্রিকা,অনলাইন ও গণমাধ্যমে আল-কায়েদার কথিত ভিডিও সংক্রান্ত যে সব বার্তা প্রচারিত হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জনান তিনি। তিনি জানান, 'ইন্টারনেটে প্রচারিত আল-কায়েদার বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তায় বাংলাদেশের মুসলমানদের প্রতি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে মর্মে যে সব বার্তা প্রচারিত হচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন।'
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব,ইসলাম ও দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এটি একটি নতুন ষড়যন্ত্র কিনা তা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন,উৎকণ্ঠিত। বাংলাদেশ যে কোন ধরনের উগ্রবাদ,জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ থেকে মুক্ত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশের আলেম সমাজ ও মূলধারার ইসলামী দলগুলোর সাথে আল-কায়েদার কোন সম্পর্ক আছে বলে আমাদের জানা নেই। দু'একটি সংবাদ মাধ্যমে আল-কায়েদার সাথে জামায়াতের সম্পর্ক সংক্রান্ত যে সব আজব তথ্য পরিবেশন করা হয়েছে তার সবটুকু মিথ্যা। আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই,আল-কায়েদার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। উপরন্তু আমরা যে কোন ধরনের জঙ্গিবাদকে আন্তরিকভাবে ঘৃণা করি।
বার্তায় বলা হয়, কোন ধরনের সন্ত্রাস,জঙ্গিবাদ ও অনিয়মতান্ত্রিক কর্মকান্ডের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সংশ্লিষ্টতা নেই। জামায়াত সংবিধান সম্মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে দলীয় রাজনৈতিক আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। জামায়াতের রাজনৈতিক আদর্শ ও কর্মকান্ড দৃশ্যমান। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান,মূলতঃ তারাই জঙ্গিবাদ,সন্ত্রাসবাদের কথা বলে বাংলাদেশে ইসলাম পন্থীদের উপর জুলুম এবং নির্যাতন-নিপীড়নের নানা বাহানা তালাশ করেন।
মূলত বাংলাদেশকে বিশ্বসম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আল-কায়েদার কথিত বার্তার অবতারণা করে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে একটি নতুন ষড়যন্ত্রের ছক অঙ্কন করা হয়েছে বলে আমাদের আশঙ্কা।
এছাড়া, জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও উগ্রবাদের নামে যে কোন ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সতর্ক থাকার জন্য দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা। প্রেস বিজ্ঞপ্তি
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
আল-কায়েদার ভিডিও বার্তার নিন্দা জানিয়েছে জামায়াত
বিভিন্ন পত্রপত্রিকা,অনলাইন ও গণমাধ্যমে আল-কায়েদার কথিত ভিডিও সংক্রান্ত যে সব বার্তা প্রচারিত হচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।





