জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া।
বুধবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, ‘মঙ্গলবার রাতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
দলীয় মহাসচিবের বিদেশে অবস্থানকালে গঠনতন্ত্রের ধারা ২০ এর উপ-ধারা ৪ (ঞ) অনুয়ায়ী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন।’
কেএইচ





