অবৈধ সরকার গ্যাসের দাম বৃদ্ধির মাধ্যমে কিছু অসাধু ব্যবসায়িদের সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।
মঙ্গলবার (২জুলাই) গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্যের মানবন্ধনে তিনি এসব কথা বলেন।
এই সরকার ভোট ভুরির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের নাভীঃশ্বাস তুলে দিচ্ছে। সরকার তিতাস এবং ডেসকো অন্যান্য গ্যাসক্ষেত্রগুলো লাভজনক থাকা সত্ত্বেও গ্যাসের দাম বৃদ্ধি করেছে যেনো তাদের পকেট ভরতে পারে এবং জনগণের উপর চাপ বেশি হয়।
তিনি আরও বলেন, সরকার বিচার না করে ক্রসফায়ারে দিয়ে দিচ্ছে। সূত্রমতে, হিলি স্থল বন্দরে চারদিন আগে নয়ন ধরা পড়লেও কি কারণে তাকে হত্যা করা হলো এটা জানতে চাই।
আগামি ৭ তারিখে বামদলের হরতালের সাথে একাত্মতা প্রকাশ করে মান্না বলেন, প্রশাসনকে ঘুষ দিয়ে সরকার ক্ষমতা দখল করে আছে ৷জনগণের উপর চাপ, সরকার নিশ্চুপ।
নাগরিক ঐক্যের সদস্য শহীদুল্লাহ কায়সার বলেন, সরকার দ্বিমুখী আচরণ করছে। একদিকে বাজেটের পর পরই দাম বৃদ্ধি, অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে সংসদে অবাস্তব বাজেট পেশ করেছে যা গণবিরোধী। এই সরকার লুটেরা সরকার, নির্যাতনের সরকার, জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেয়া সরকার।
জেড





