বিএনপির চেয়ারপারান খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার ঢাকা সহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পালিত হবে এ কর্মসূচি।

গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যদিও এর আগে নয়াপল্টনে দলীয় কার্যালয়েরর সামনে কর্মসূচি পালনের কথা জানিয়েছিলেন তিনি। পরবর্তীতে স্থান পরিবর্তন করে প্রেসক্লাবের সামনে করার কথা জানানো হয়।

রিজভী বলেন, ‘আমরা বৃহস্পতিবার প্রেসক্লাবোর সামনে সকাল ১১ টা থেকে ১২ টা এক ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করবো। এ বিষয়ে পুলিশকেও অবহিত করা হয়েছে। আমরা নয়াপল্টনে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন বলেছে নয়াপল্টন নয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করতে।’

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সমাবেশের কর্মসূচি পালন করতে না পেরে ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে দলটি। কিন্তু পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। আটক হন দলের অনেক নেতাকর্মী। অন্যদিকে মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি থেকে যাওয়ার পথে সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার ২৮ তম দিনে গতকাল বুধবার তাঁর সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সাত সদস্য ও তার একান্ত সচিব। গতকাল বিকেল ৩ টা ১৫ থেকে বিকাল ৪টা ৩০ পর্যন্ত তাঁরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

এর পর বের হয়ে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান খালেদা জিয়া সুস্থ আছেন। তার মনোবল আগের চেয়ে উনেক উচুঁ আছে। তিনি যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলায় প্রস্তুত।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে ৪ দফার কর্মসূচি পালন করে। এদিকো আগামী ১২ মার্চ আবারো ঢাকায় সমাবেশের ঘোষনা দিয়েছে বিএনপি। এবার তারা সমাবেশের অনুমতির বিষয়েও আশাবাদী।

জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পয় এটি বিএনপির পঞ্চম দফা কর্মসূচি।

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনৈতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের জ্যৈষ্ঠ নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেন।

রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

৮ ফেব্রুয়ারি রায় ঘোষণার পর থেকেই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন বিএনপি চেয়ারপারান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এএস