দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে আজ। এরআগে বুধবার সকাল ৬টা পর্যন্ত ডাকা হরতাল বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করা হয়।

এদিকে সপ্তাহের শেষ দিনের হরতালেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে জোটের নেতাকর্মীরা। এসময় বেশ কয়েকটি যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ ক'জন দগ্ধসহ আহতের খবর পাওয়া গেছে।

হরতালের সমর্থনে যাত্রাবাড়িতে শিবিরের মিছিল:
২০ দলের ডাকা টানা অবরোধের পাশপাশি সাপ্তাহ ব্যাপী হরতালের শেষ দিনে রাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী লিংক সড়কে মিছিল বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ছাত্রশিবির ডেমরা থানা দক্ষিণের সভাপতি ইমাম মুন্সির নেতৃত্বে মিছিলটি ডেমরার বড়ভাঙ্গা টেম্পুস্টান্ড থেকে শুরু হয়ে বোর্ড মীলের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন, শেখ ফরিদ,শাকিল চৌধুরী, হেলাল আহমেদ প্রমুখ।

হরতালে উত্তরায় শিবিরের মিছিল:
২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি সপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ৯টায় সাহিত্য সম্পাদকের নেতৃত্বে উত্তরার দক্ষিণখান থেকে মিছিলটি শুরু হয়ে এয়ারপোর্ট রোডের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এসময় শিবির কর্মীরা রাস্তা অবরোধ করে পিকেটিং এর চেষ্টা চালায়।

মিছিলে অন্যান্যের মধ্যে দক্ষিণখান থানা শিবির সভাপতি, উত্তরখান থানা সভাপতি, এয়ারপোর্ট থানা সভাপতিসহ স্থানীয় অন্যান্য শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহাখালীতে তিতুমীর কলেজ শিবিরের মিছিল:
২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি সপ্তাহব্যাপী হরতালের সমর্থনে রাজধানীর বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরী উত্তরের শিক্ষা সম্পাদকের নেতৃত্বে মহাখালীর কাঁচাবাজার এলাকায় মিছিল করেছে ছাত্রশিবির তিতুমীর কলেজের নেতাকর্মীরা।

মিছিলে অন্যান্যের মধ্যে তিতুমীর কলেজ সভাপতি, আইএইচটি সভাপতি, তিতুমীর কলেজ সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হরতাল সমর্থনে ময়মনসিংহে শিবিরের মিছিল:
২০ দলীয় জোটের ডাকা বর্ধিত ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে ময়মনসিংহে মিছিল করেছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার সকালে শহরের ব্রীজের মোড় থেকে মিছিলটি শুরু হয়ে হাজী কাশেম আলী কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদার, এইচ এম জোবায়ের,আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা উত্তর সেক্রেটারি মাহবুব আকন্দ প্রমুখ।

ফেনীতে ছাত্রদলের মিছিল:
২০ দলীয় জোটের হরতালের সমর্থনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ফেনী জেলা। বৃহস্পতিবার সকালে ফেনী জেলা ছাএদলের সভাপতি মেজবা উদ্দীন ভূঞাঁর নেতৃত্বে ফেনী শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ফেনীর রাজপথ দখলে রেখে অবৈধ সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

হরতাল সমর্থনে কুমিল্লায় বিক্ষোভ:
২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগরী ছাত্রশিবির।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নগরীর চকবাজার এলাকা থেকে মিছিলটি শুর হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্বদেন কুমিল্লা মহানগরী শিবির অর্থ সম্পাদক ওমর ফারুক।এসময় উপস্থিত ছিলেন, মহানগরী শিবিরের মাদরাসা কার্যক্রম সম্পাদক জসিম উদ্দিন, শিবির নেতা সাইফুলসহ আরো অনেকে।

ভোলায় হরতাল সমর্থকদের মিছিল-পিকেটিং:
২০ দলের ডাকা টানা অবরোধ ও হরতালের ৫ম দিনে মিছিল-পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে ভোলার বিশ্বরোডে জেলা সেক্রেটারী শাকিল আহমেদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় তারা রাস্তায় আগুন দিয়ে অবরোধ তৈরী করে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দেয়।

এছাড়া গভীর রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মাগুরায় পেট্রলবোমায় দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক ও হেলপার। এছাড়াও সিলেটে রাতে গাড়িতে আগুন ও ঢাকার কয়েক জায়গায় ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে।

গাজিপুর মহানগরী:

হরতালের ৫ম দিনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির গাজিপুর মহানগরী শাখা। সকাল ১১টায় শাখা শিক্ষা সম্পাদকের নেতৃত্বে ভাউয়াল কলেজের সামনে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা।

রাজশাহী মহানগরী:

রাজশাহী মহানগরী নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রাজশাহী বিভাগে ডাকা ৪৮ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী। মহানগরীর অফিস সম্পাদকের নেতৃত্বে দুপুর ১ টার দিকে নগরীর রুয়েট সংলগ্ন তালাইমারী এলাকায় নর্দান ইউনিভার্সিটির মোড়ে রাজপথ অবরোধ করে নেতাকর্মীরা।

রংপুর মহানগরী:

হরতালের সমর্থনে নগরীর মাহিগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্বদেন শাখা সেক্রেটারী হাসিব মাহমুদ ।

চাঁপাইনবাবগঞ্জ শহর:

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্দোগে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। শহর সভাপতির নেতৃত্বে সকাল ৯ টার দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা জামায়াত কার্যালয় বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গাবতলা মোড়, ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট,নবাবগঞ্জ সরকারী কলেজ হয়ে বাতেন খাঁ মোড়ে গিয়ে রাজপথ অবরোধ করে।

দিনাজপুর শহর:

ছাত্রশিবির আহুত রংপুর বিভাগে ডাকা ৪৮ ঘন্টার হরতালের ১ম দিনে হরতাল পালন করেছে ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা। শহরের স্টেশন রোডে একটি মিছিল ষষ্ঠিতলায় রাজপথ অবরোধ করে।

এদিকে টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও  সদস্যরা।

মহাখালী বাস স্ট্যান্ডের পাশে বাসে আগুন:
রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডের পাশে চলন্ত সাত তারা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে আগুন দিয়ে পালিয়ে যায় তারা। এ খবর লেখা পর্যন্ত তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এমকে

এআর/ইআর/এমকে