ঝিনাইদহে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম মামুনসহ ৮ শিবির নেতাকে হত্যা ও ঘুম খুনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

আজ সকাল নয়টার দিকে ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি রিয়াজ উদ্দিন নেতৃত্বে রাজধানীর যাত্রাবাড়ীর ঢাকা-চিটাগাং রোডের কুতুবখালী (ফ্লালাইওভারের মাথা) থেকে মিছিলটি শুরু করে যাত্রাবাড়ী চৌরাস্তা এসে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এছাড়াও মিছিলের অগ্রভাগে ছিলেন মহানগরী দক্ষিণের ছাত্রনেতা মজিবুর রহমান মন্জু , টি এম নাসরুল্লাহ, আহসান হাবিব,ইমাম হোসাইন প্রমুখ ।

সংক্ষিপ্ত সমাবেশে রিয়াজ উদ্দিন বলেন, সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয়ে,অন্যায় ভাবে শিবির নেতাদের হত্যা লিলায় মেতে উঠেছে। তিনি বলেন, আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি গত দেড় বছরে ঝিনাইদহে পুলিশ জামায়াত,শিবির , বিএনপি, সাধারণ মানুষসহ ৩৩ জনকে অন্যায় ভাবে ক্রসফায়ার দিয়ে হত্যা করে। অথচ সেই ঝিনাইদহে গুলশানের হলি আরটিজানের কমান্ড নিবরাস ছিল নিরাপদে ।

তিনি আরো বলেন ,জঙ্গিদের সকল তথ্যই পুলিশ জানে ।আর সেটি প্রকাশ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে সেই ভয়ে এখন শিবিরের উপর দায় চাপিয়ে দিতে সরকারের সাথে ঐক্যবদ্য হয়েছে পুলিশ।তিনি আরো বলেন, গত ৩ জুলাই ঝিনাইদহের শিবির নেতা সাইফুল ইসলামকে পুলিশ আটক করে কাল অন্যায় ভাবে ক্রসফায়ার দেয় , এছাড়াও ৪ জুলাই আজম হুদাকে, ৫ জুলাই শিবির নেতা মিলন হোসেন ও শাহিনুর রহমানকে এবং ১০ জুলাই সাবেক শিবির নেতা রজব আলীকে গ্রেপ্তার করে পুলিশ এই শিবির নেতাদের পরিবারের নিকট পিরিয়ে দিতে দাবী জানান তিনি ।

এআই