আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জতি সেনগুপ্ত বলেছেন, নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে হবে। আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ক্রমেই প্রশাসন দুর্বল হয়ে পড়ছে। এক একটি ঘটনা সরকারের সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। একের পর এক চলতে থাকা গুম ও খুনের ঘটনায় আর বসে থাকলে চলবে না।
তিনি বলেন, যারা নারায়নগঞ্জে সাত খুনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। সরকারকে তার ইমেজ সংকট কাটাতে প্রকাশ্য দিবালোকে খুনীদের শাস্তি হওয়া দরকার বলেও মন্তব্য করেন এই সাবেক মন্ত্রী।
[b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
নারায়নগঞ্জের খুনীদের প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে হবে: সুরঞ্জিত
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জতি সেনগুপ্ত বলেছেন, নারায়নগঞ্জে সাত খুনের ঘটনায় জড়িতদের প্রকাশ্য দিবালোকে শাস্তি দিতে হবে। আজ (বৃহস্পতিবার) এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান





