অনির্দিষ্ট কালের অবরোধের ১৫তম দিনের অবরোধ সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

আজও কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ৩২জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৮৫ জন নেতাকর্মীকে।

রাজধানীতে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন বলেন, আবারো রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছে আওয়ামীলীগ। জনতার আন্দোলনের সামনে টিকতে না পেরে গুপ্ত হত্যা শুরু করেছে তারা।

একদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ ভাবে লেলিয়ে দিয়ে প্রকাশ্য নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করা হচ্ছে অন্যদিকে বন্য হায়েনার মত রাতের আধারে নেতাকর্মীদের হত্যা করছে।

ইতিমধ্যেই ডিবি পরিচয়ে গ্রেপ্তারের পর রাতের আধারে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে নড়াইলের ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা ইমরুল কায়েসকে। একই ভাবে খিলগাঁও এলাকায় হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা নূরুজ্জামান রনিকে। এসব অপকর্ম সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস।

আমরা হুশিয়ার করে বলতে চাই, হত্যা করে মুক্তির আন্দোলন দমন করা যাবেনা বরং তা পতন আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। জনগণকে এত দূর্বল ভাবলে ভূল করবেন। জনগণ জীবনের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে যা করার তা’ই করবে।

ঢাকা মহানগরী পশ্চিম

১৫তম দিনের অবরোধ সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১০টায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেনের নেতৃত্বে একটি মিছিল ধানমন্ডি এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন, শাখা সভাপতি তামিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী উত্তর

অনির্দিষ্টকালের অবরোধের ১৫তম দিনে রাজধানীর ফার্মগেট ও উত্তরায় মিছিল ও অবরোধ করে শিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল ৯ টায় মহানগরী অর্থ সম্পাদক আইয়ূব আলীর নেতৃত্বে উত্তরার উত্তরখান এলাকায় এবং একই সময় রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় মিছিল ও অবরোধ করে তেজগাঁও ও তেজগাঁও  কলেজ শাখা।

ঢাকা মহানগরী পূর্ব

অবরোধ কর্মসূচী ১৫তম দিনে সকাল ১১টায়  ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা লালবাগ এলাকায় রাজপথ অবরোধ করে। অবরোধে নেতৃত্বদেন মহানগরী প্রচার সম্পাদক আবদুল কাদের।

গাজীপুর মহানগরী

২০ দলীয় জোটের টানা অবরোধের ১৫তম দিনে গাজীপুর মহানগর শিবিরের সেক্রেটারী আহমেদ ইমতিয়াজ এর নেতৃত্বে মঙ্গলবার সকালে ভাওয়াল কলেজের সামনে সড়ক অবরোধ করে মিছিল ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী।

রংপুর মহানগরী

স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবীতে অনির্দিষ্টকালের টানা অবরোধের ১৫ তম দিনে  নগরীর মর্ডান এলাকায় (রংপুর-ঢাকা) মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির রংপুর মহানগরী শাখা। এতে নেতৃত্বদেন শাখা সভাপতি আল আমিন।

বরিশাল মহানগরী

অবরোধ সফল করতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ছাত্রশিবির বরিশাল মহানগরী। শাখা সেক্রেটারী কামরুল হাসানের নেতৃত্বে অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

লাকসাম শহর

টানা অবরোধের ১৫তম দিনে ছাত্রশিবির লাকসাম শহর শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে লাকসাম শহর শিবির সভাপতি ইকবাল হাছান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের ব্যাংক রোড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সামনির পুলে এসে সমাবেশে মিলিত হয়।

রংপুর জেলা

অনির্দিষ্টকালের অবরোধের ১৫তম দিনেও রংপুর-গংগাচড়া আঞ্চলিক মহাসড়কের মৌলভী বাজারে বিক্ষোভ মিছিল ও রাস্তায় বসে অবরোধ করে রংপুর জেলা ছাত্রশিবির। জেলা সেক্রেটারী মুহা. নায়েবুজ্জামান ও জেলা দপ্তর সম্পাদক মুহা. আব্দুল বাতেন এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা

অবরোধের ১৫তম দিনে ঢাকা-নবাবগঞ্জ সড়কের বন্ধ ডাকপাড় এলাকায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির কেরানীগঞ্জ উপজেলা। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা

অবরোধের ১৫তম দিনে পলাশ উপজেলায় অবরোধকরীরা মহাখালী-সিলেট মহাসড়কে প্রায় ২ঘন্টা ব্যাপি অবরোধ করে রাখে।

 শিবপুর উপজেলা

লাগাতার অবরোধের ১৫তম দিনে শিবপুর উপজেলায় অবরোধকরীরা ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৩ঘন্টা ব্যাপি অবরোধ করে রাখে। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী সদর

নরসিংদী সদর উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নরসিংদী জেলা ঢাকা-চট্রগ্রাম রেল লাইন অবরোধ করে।

অবৈধ সরকারের অগণতান্ত্রিক আচরনের প্রতিবাদে অনির্দিষ্ট কালের অবরোধের ১৫তম দিনের অবরোধ সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। আজও কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ৩২জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ৮৫ জন নেতাকর্মীকে।

রাজধানীতে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসেন বলেন, আবারো রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছে আওয়ামীলীগ। জনতার আন্দোলনের সামনে টিকতে না পেরে গুপ্ত হত্যা শুরু করেছে তারা।

একদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধ ভাবে লেলিয়ে দিয়ে প্রকাশ্য নেতাকর্মীদের হত্যা, নির্যাতন করা হচ্ছে অন্যদিকে বন্য হায়েনার মত রাতের আধারে নেতাকর্মীদের হত্যা করছে।

ইতিমধ্যেই ডিবি পরিচয়ে গ্রেপ্তারের পর রাতের আধারে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে নড়াইলের ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা ইমরুল কায়েসকে। একই ভাবে খিলগাঁও এলাকায় হত্যা করা হয়েছে ছাত্রদল নেতা নূরুজ্জামান রনিকে।

এসব অপকর্ম সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাস। আমরা হুশিয়ার করে বলতে চাই, হত্যা করে মুক্তির আন্দোলন দমন করা যাবেনা বরং তা পতন আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে। জনগণকে এত দূর্বল ভাবলে ভূল করবেন। জনগণ জীবনের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনে যা করার তা’ই করবে।

এসএইচ