ইউরোপ বিএনপির সিনিয়র নেতা মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেছেন‘ দেশের প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াকে বিভিন্ন কৌশলে নিয়ন্ত্রণ করছে সরকার।’
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ফিনল্যান্ড শাখা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে টেলিকনফারেন্সে তিনি এ কথা বলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবি জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারকে বিদায় করেই ছাত্রজনতা রাজপথ ছাড়বে। ‘ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজিয়ে সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এসকল হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হুকুমের আসামি করা হবে।’
টেলিকনফারেন্সে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফিনল্যান্ড শাখা বিএনপির সভাপতি জামান সরকার ও সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আবুল হাসেম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোকলেসুর রহমান চপল, সহ সভাপতি এজাজুল হক রুবেল, বদরুম মনির ফেরদৌস, মো. আওলাদ হোসেন, প্রদীপ কুমার সাহা, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক গাজী সামসুল আলম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মাসুদ, ইব্রাহিম খলিল, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, নিজাম আহমেদ, সাইফুর রহমান সাইফ, মোস্তাক সরকার, মঞ্জুর রহমান, আবুল কালাম আজাদ, আশরাফ উদ্দিন, মনিরুল ইসলাম, সোলেমান মো. জুয়েল, সাজ্জাদ মুন্না, নুরুল ইসলাম, সাগর, আরিফুজ্জামান বাবু, মামুন হোসেন, মুকুল হোসেন, সবুজ খান, তানভীর আহমেদ, নজরুল ইসলাম, মো. জুয়েল, আরিফ আহমেদ, নাজমুল হাসান, মোহাম্মদ হাসিব উদ্দিন, সাজিদ খান জনি, খালেদুল ইসলাম, আজাদ আবুল কালাম, মো. সহিদুল, সাজিদ খান জনি, শাকিল নেওয়াজ, আজমাইন রহমান ও রাসেল খান।
জেএ





