আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
ওইদিন বিকাল সাড়ে ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে আওয়ামী লীগ ও তার সহযোগী,ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মী,সমর্থক-শুভানুধ্যায়ী এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
[b]ঢাকা, এমআর, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)[/b]