ঝিনাইদহে নিরপরাধ ২ শিবির নেতাকে ১৫ দিন গুম রেখে নির্মমভাবে ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে রাষ্ট্রিয় হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে আগামী ২ জুলাই শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করে নিজেদের অপকর্ম ও ব্যর্থতা আড়াল করতে চাইছে সরকার। আর এই পরিকল্পিত সরকারী হত্যাযজ্ঞের দায়িত্ব নিয়েছে স্বয়ং পুলিশ। সরকার ও পুলিশের যৌথ হত্যাকান্ডের শিকার হয়ে চলেছে নিরপরাধ ছাত্ররা। শুধুমাত্র ঝিনাইদহে বিগত কয়েক মাসে প্রায় ২৬ জন ছাত্রজনতা পুলিশি হত্যার শিকার হয়েছে। প্রতিটি হত্যার ধরণ প্রায় একই, প্রথমে সাদা পোষাকের পুলিশ পরিচয়ে গ্রেপ্তার তার কয়েকদিন পর মিলছে তার লাশ।
তারই ধারাবাহিকতায় আটকের পর অস্বীকার ও ১৫ দিন গুম রেখে সরকারের নির্দেশে পুলিশ বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করেছে ঝিনাইদহের ছাত্রশিবিরের দুই নেতা শহিদ আল মাহমুদ ও আনিসুর রহমানকে। পুলিশ এই হত্যার দায় কিছুতেই এড়াতে পারেনা। কারণ পুলিশ প্রকাশ্যেই শহিদ আল মাহমুদ ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে। ছাত্রশিবির কিছুতেই এই বর্বরতা মেনে নেবেনা।
ঝিনাইদহে নিরপরাধ ২ শিবির নেতাকে ১৫ দিন গুম করে রেখে নির্মমভাবে ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে রাষ্ট্রিয় হত্যাযজ্ঞ বন্ধের দাবীতে আগামী ২ জুলাই শনিরবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছি। আমরা ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীদের দেশপ্রেমিক জনতা ও ছাত্রসমাজকে সাথে নিয়ে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহবান জানাচ্ছি।
এফএফ





