রাজনীতিতে আমরা তৈলাক্ত বাঁশে ওঠানামা করছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “বাংলাদেশে নারীর ক্ষমতায়নঃ প্রত্যাশা ও অর্জন” শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাবেক এই পররাষ্টমন্ত্রী বলেন, শেখ হাসিনা ৫ বছর ক্ষমতায় থাকবে দেশ এগিয়ে যাবে। আবার ৫ বছর অন্যরা ক্ষমতায় থাকবে দেশ পিছিয়ে যাবে। এভাবে আমরা রাজনীতিতে তৈলাক্ত বাঁশে ওঠানামা করছি। এভাবে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, যতদিন আমরা এই তৈলাক্ত বাঁশে ওঠানামা বন্ধ করতে না পারব ততদিন দেশের উন্নয়ন হবেনা। তাই এ সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।
দিপু মনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটার হল নারী। তাই নারীরা সিদ্ধান্ত নিলেই কেবল ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা সম্ভব।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের নারী অধিকার বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম এর সভাপত্বি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, সংসদ সদস্য শিরিন আখতার, মহিলা পরিষদ সদস্য আয়েশা খানম প্রমুখ।
[b]ঢাকা, এমআর // ২৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
‘আমরা তৈলাক্ত বাঁশে ওঠা নামা করছি’
রাজনীতিতে আমরা তৈলাক্ত বাঁশে ওঠানামা করছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে “বাংলাদেশে





