প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বোমা হামলা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী নাজমুল মাকসুদ মুরাদকে (৪০) ইন্টারপোলের সাহায্যে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়।
১৯৮৯ সালে ধানমন্ডির ৩২ নম্বরে  শেখ হাসিনার ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার বিরুদ্ধে ধানমন্ডি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মুরাদকে সিআইডি কার্যালয়ে নেয়া হয়েছে।
তিনি জানান, আটক মুরাদ ২৮৭ উত্তর শাহজাহানপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০০৫ সালে সে দেশত্যাগ করে বলে ওসি জানান।
এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে বিকেলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ঢাকা,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ