বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতাল আহ্বান করেন।
বিবৃতিতে বলা হয়েছে, “সুপরিকল্পিতভাবে নিজেরা সন্ত্রাস করে আওয়ামী শাসকেরা আজ সন্ত্রাস দমনের নামে বিরোধী দল নির্মূলের অপকৌশল বেছে নিয়েছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই।”
বিবৃতিতে বলা হয়েছে, “আটক নেতা-কর্মীদের মুক্তি; গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেপ্তার বন্ধের দাবিতে আমরা আগামীকাল ২২ মার্চ ভোর ৬টা থেকে আগামী ২৫ মার্চ ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল আহ্বান করছি।”
এমএইচ/এএইচ





