বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, রমজানকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সমর্থকেরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

আব্বাস বলেন, সরকারের এসব অপকর্মের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, সে কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই সরকারের আমলে দুর্নীতি-গুম-খুন সারা দেশে ছড়িয়ে গেছে। প্রতিটি খুন-গুমের জবাব এই সরকারকে একদিন দিতে হবে।

এমআর