কুমিল্লার জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার দুপুর ৩টার দিকে মঞ্চে উপস্থিত হন তিনি।
এর আগে জনসভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে দুপুর ২টায় কুমিল্লা সার্কিট হাউজে পৌঁছান তিনি।
এবারের সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা প্রমুখ। যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে কাঁচপুর ব্রিজ হয়ে তিনি কুমিল্লা জেলা সার্কিট হাউজে পৌঁছান।
সেখানে বেশ কিছু সময় বিশ্রামের পর বিকাল সাড়ে ৩টা নাগাদ কুমিল্লা শহরের টাউন হল মাঠে ২০ দলীয় জোটের আয়োজিত জনসভায় যোগ দেবেন।
এদিকে দুপুর ১টায় শহরের টাউন হল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানস্থলে জনতার ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- খালেদা জিয়া।
এসময় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এমএইচ/এসএইচ





