[b]ঢাকা:[/b] বর্তমান সরকারের লক্ষ্য দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করা আর বিএনপি-জামায়াত কাজ হলো সহিংসতা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়ের সময় সাতক্ষীরার সার্কিট হাউজে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
হাসিনা বলেন,আমরা যেকোন মূল্যে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করব। এই অঞ্চলে মানুষের নিরাপত্তা বিধানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া অর্থনৈতিক উন্নতি হয়না। আমরা জনগণের উন্নয়ন করি। আর বিএনপি জামায়াত হরতাল অবরোধ দিয়ে তা ধ্বংস করে।
তিনি আরো বলেন আপনাদের সান্ত্বনা দেয়ার ভাষা আমার নেই। আমিও একজন ভুক্তভোগী। স্বজন হারানোর বেদনা আমি জানি। আমিও আমার পরিবারের সবাইকে হারিয়েছি।
জঙ্গিবাদ দূর করতে যে যে পদক্ষেপ নেয়া দরকার তা বর্তামান সরকার নেবে বলেও জানান তিনি।
রাজনীতি
'যেকোন মূল্যে জনগণের জানমাল রক্ষা করা হবে'
ঢাকা: বর্তমান সরকারের লক্ষ্য দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা করা আর বিএনপি-জামায়াত কাজ হলো সহিংসতা বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার দুপুরে সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্তদের সাথে মতবিনিময়ের সময় সাতক্ষীরার সার্কিট হাউজে প্রধানমন্ত্রী এ কথা বলেন।





