বাউফল ফাউন্ডেশন আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর বাউফলে চক্ষু শিবির ক্যাম্প-২০২২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানবিক ও নিরাপদ বাউফল উপজেলা গড়তে আমরা অঙ্গিকারাবদ্ধ।
আজ এখানে আমরা তিন শতাধিক রোগীকে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছি। প্রাথমিক ভাবে ডাক্তার জাকিয়া ফারহানা এসব রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদানে সহযোগিতা করেছেন। প্রয়োজনে যেসব রোগীর চিকিৎসা বাউফলে দেয়া সম্ভব নয় তাদেরকে আমরা পরবর্তীতে বিশেষ সহযোগিতা দিয়ে পটুয়াখালী বরিশাল ও ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বাউফলের মানুষ যাতে করে শান্তিতে বসবাস করতে পারেন সে লক্ষ্যে সুস্থ্য সমাজ, সুস্থ্য মানুষ তৈরি করতে হবে। আজকে যে বাউফলে মাদক, সন্ত্রাস, অন্যায় দুর্ণীতি, রাহাজানী চলছে এমনকি আজ যখন আমরা চক্ষু শিবির পরিচালনা করছি তখনও বাউফলে সরকার দলীয় লোকেরা মানুষের পাশে থেকে সহযোগিতার পরিবর্তে দলীয়কোন্দলে জড়িয়ে পড়ে বাউফলকে তারা একটা আতংক ও সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যেখানে প্রশাসন ১৪৪ ধারা দিতে বাধ্য হয়েছে। আমরা এরকম ঈদুল ফিতরের দিনে উৎসবমুখর সময়ে যখন মানুষ আছে ঠিক এই পরিস্থিতিতে সরকার দলীয় লোকদের উচ্ছৃঙ্খল এবং অরাজনৈতিক আচরণের মাধ্যমে বাউফলে যে ভীতিকর পরিবেশ তৈরি করেছে এটার তীব্র নিন্দা জানায়। আগামী দিনে এরকম পরিস্থিতি থেকে বাউফলের মানুষের সত্যিকার মুক্তির জন্য সাধারণ জনগণ অবশ্যই সৎ যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সাড়ে তিন লক্ষ স্থানীয় মানুষের কল্যাণ নিশ্চিত করবে।
চক্ষু শিবিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব পর্যায়ের এলাকার মানুষ ছুটে আসেন এবং তারা চিকিৎসা সেবা নিয়ে ড. মাসুদ ও ডাক্তার জাকিয়া ফারহানার জন্য দোয়া ভালোবাসা ব্যক্ত করেন। এই চিকিৎসা সেবা পেয়ে এসব মানুষ বাউফল ফাউন্ডেশন ও এর কর্তকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ এসকল মানুষ বাউফল উপজেলার সার্বিক কল্যাণে এই ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনা করেন। আজ এখানে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনের বাউফল উপজেলাকে সমৃদ্ধ করতে আমরা ড. শফিকুল ইসলাম মাসুদকে সার্বিক সহযোগিতা প্রদান করতে চাই। বাউফলের জনগণ সমর্থন জানিয়ে ড. মাসুদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দল মতের উর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে ড. মাসুদ অঙ্গিকার করেন। বাউফল ফাউন্ডেশনের এই জাতীয় কল্যালমূলক কর্মকান্ডের প্রশংসা করেন। বাউফলে আগামী দিনের নেতৃত্ব পরিবর্তন করে এখানে সৎ যোগ্য দক্ষ নেতা নির্বাচনের জন্য এসব সাধারণ মানুষ প্রচেষ্টা অব্যহত রাখবেন বলেও জানান।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, চক্ষু চিকিৎসা সেবা সহ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাউফলের মানুষের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি, গৃহ নির্মাণে সহযোগিতা, যুবকদের সমাজকল্যাণ মূলক কাজে ভূমিকা রাখার জন্য সাইকেল প্রদান, তরুণ যুবকদের নৈতিকতা তৈরিতে আমরা নানাবিধ কার্যক্রম পরিচালনা করছি। একটি উন্নত ও শিক্ষিত বাউফল উপজেলা গড়তে আমরা সামগ্রীক সহযোগিতা অব্যহত রাখবো। ড. মাসুদ তাদের এই আশ^াসের দেখে মর্যাদা রক্ষার জন্য সম্মান জানিয়ে বলেন, আপনারা কষ্ট করে আজ এখানে চক্ষু সেবা নিতে এসেছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনে আমরা বাউফল উপজেলার ১৬টি ইউনিয়নে একই সাথে সকল সেবা ও সমাজকল্যাণমূল কাজ পরিচালনা করবো ইনশাআল্লাহ। ইতোমধ্যেও অধিকাংশ ইউনিয়ন পরিষদ এলাকায় আমরা সেবা কার্যক্রম পরিচালনা করেছি, ভবিষ্যতেও চক্ষু শিবির ও সব রোগের চিকিৎসা সেবা সহ সমাজ কল্যাণমূলক কাজ বিস্তরভাবে বাউফলের সবস্থানে আমরা পৌছিয়ে দিতে চাই। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





