একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (নেছারাবাদ, নাজিরপুর, পিরোজপুর সদর) আসনে ২০ দলীয় জোটের শরিক জামায়াত প্রার্থী শামীম সাঈদীর মনোনয়ন পত্রে প্রস্তাবক মো. সোহরাব হোসেন, সমর্থক মাওলানা শওকত, মাদরাসা শিক্ষক মো. নূরুল ইসলাম ও মাইক্রোচালক মোস্তফা’কে ডিবি পুলিশ আটক করেছে।
আজ (১১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নিজ নিজ কর্মস্থল থেকে তাদের আটক করেছে পুলিশ।
ডিবি পুলিশের ওসি মো. মিজানুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা একটি মিটিং করছিল। এই জন্য তাদের এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রব জানিয়েছেন, আজ (১১ ডিসেম্বর) দুপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন ক্যাম্পাসে অবস্থিত ইসলামিয়া টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. সোহরাব হোসেন, তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকত হোসেন ও সহকারি শিক্ষক মো. নূরুল ইসলাম’কে প্রতিষ্ঠানের নিজ নিজ কর্মস্থল থেকে আটক করে।
তিনি আরও জানান, এ সময় ক্যাম্পাসে থাকা একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৪০০৮১) সহ চালক মোস্তফাকে নিয়ে গেছে তারা। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা নেই বলে তিনি জানান।
এমবি





