ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে বিতর্কিত নির্বাচনে কোনো কারচুপি হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।
আজ বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রওশন বলেন, প্রার্থী সিলেকশনে ভুল ও সাংগঠনিক দুর্বলতার কারণেই জাতীয় পার্টি সমর্থিতরা ভোট পাননি।
এসএইচ





