নারায়ণগজ্ঞের আলোচিত সংসদ সদস্য শামিম ওসমান জেলা আইনজীবী সমিতির নির্বাচন কে কেন্দ্র করে বিএনপিকে এক শর্তযুক্ত প্রস্তাব।

তিনি বলেন’ বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল যদি নারায়ণগঞ্জের দুই কোর্ট এক সঙ্গে রাখতে পারবে ও উন্নয়ন করবে ঘোষণা দেয়, তাহলে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলকে বসিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব করেন।

আর বলেন, যদি না পারেন তাহলে আইনজীবীদের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আনিছুর রহমান দিপু-হাবিব আল মুজাহিদ পলু) প্যানেলকে এ বছর নির্বাচিত করতে বিএনপির আইনজীবীদের প্রতি অনুরোধ জানান শামীম ওসমান।

আগামী রোববার পর্যান্ত সময় দিয়ে তিনি প্রস্তাব ভেবে দেখার অনুরোধ করেন।

সভায় অ্যাডভোকেট নুর ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম, আবদুর রশিদ ভুইয়া, খোকন সাহা, ওয়াজেদ আলী খোকন, আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মাসুদ উর রউফ, ফজলুল হক ভুইয়া, সাকের খান, জহিরউদ্দীন কাবলু, নুরুল হুদা প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২০১৬-১৭ সালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নাজিব