বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ (২৩ আগষ্ট) এক শোকবানীতে তিনি বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জনাব আব্দুস শহীদ ২৩ আগষ্ট বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকালে করেছেন।
বাংলাদেশে স্বাধীন মত প্রকাশ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন সত্য প্রতিষ্ঠায় সংগ্রাম করে গিয়েছেন। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা তার গুনাহসমূহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করুন।
জনাব আব্দুস শহীদের ইন্তেকালে অপর এক শোবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী জনাব মতিউর রহমান আকন্দ বলেন, জনাব আব্দুস শহীদের ইন্তেকালে জাতি একজন নিবেদিতপ্রাণ প্রথিতযশা সাংবাদিককে হারালো।
তিনি দেশের সাংবাদিক অঙ্গণে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এএস





