রাজধানীর দোয়েল চত্বরে পুলিশের ধস্তাধস্তিতে গণজাগরণ মঞ্চের ৩ কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হলে দোয়েল চত্বরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীদের বাধা দেয় পুলিশ।
এর পর সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহতরা হলেন- জিলানি শুভ , আমিনুল ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
আহত জিলানি ও আমিনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলি নোমান পুলিশের সঙ্গে গণজাগরণ মঞ্চের কর্মীদের ধস্তাধস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
গণঅবস্থানে পুলিশের বাধা, আহত ৩
রাজধানীর দোয়েল চত্বরে পুলিশের ধস্তাধস্তিতে গণজাগরণ মঞ্চের ৩ কর্মী আহত হয়েছেন। সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হলে দোয়েল চত্বরের সামনে গণজাগরণ মঞ্চের





