স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জেএমবি সদস্য রাকিব হাসান 'ক্রসফায়ারে' মারা যায়নি, বরং জঙ্গিদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' সে মারা গেছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবনের উদ্বোধনকালে মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেন।
তিনি বলেন, রাকিব হাসানের তথ্য অনুযায়ী রাতে পলাতক জেএমবি সদস্যদের গ্রেফতার করতে গেলে সশস্ত্র অবস্থায় তারা ফিল্মি স্টাইলে পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় তারা আবারও তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে রাকিব মারা যায়।
ভবন উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নূরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এনএস // এআর[/b] [b]/ জেআই[/b]
রাজনীতি
'ক্রসফায়ারে নয়, বন্দুকযুদ্ধে মারা গেছে রাকিব'
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জেএমবি সদস্য রাকিব হাসান 'ক্রসফায়ারে' মারা যায়নি, বরং জঙ্গিদের সঙ্গে পুলিশের 'বন্দুকযুদ্ধে' সে মারা গেছে। সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবনের উদ্বোধনকালে মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেন।





