দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা উদ্বেগজনক বলেছেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডাঃ শাহাদাত হোসেন।

এক যৌথ বিবৃতিতে বলেন, দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা উদ্বেগজনক, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে নির্বাচন কমিশনকে দায়-দায়িত্ব নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে।

পরবর্তী ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাররা যাতে সহিংসতা ও ভীতিকর পরিস্থিতি মুক্ত পরিবেশে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনে পেশী শক্তি, অস্ত্রবাজী, হত্যার মতো নৃশংসতা কঠোর হস্তে দমন করার জন্য সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অপরদিকে সম্প্রতিকালে চাঞ্চল্যকর তনু হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।

এমবি