নীলফামারী জেলা ২০ দলীয়  জোটের জনসভার মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ৩টা ১৯ মিনিটে খালেদা জিয়া নীলফামারী জেলা স্কুল মাঠে পৌঁছেন।

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিশাল এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর আগে বৃহস্পতিবার বেলা  ১১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া বগুড়া সার্কিট হাউজ থেকে নীলফামারীর জনসভার উদ্দেশে রওনা দেন।

সভায় সভাপতিত্ব করছেন নীলফামারী জেলা বিএনপির আহবায়ক আনিসুল আরেফীন চৌধুরী।

এএইচ