আগামী ২ ফেব্রুয়ারী ১৪ লাখ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি হরতাল-অবরোধ প্রত্যাহার না করে তাহলে খালেদার কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।


শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ-এর উদ্যোগে আয়োজিত এক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী ২ দিনের মধ্যে খালেদা জিয়া হরতাল-অবরোধ বন্ধ না করলে। দেশের শ্রমিক, কর্মচারী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখবে। আর তার (খালেদা জিয়ার) নেতার্মীদের নিয়ে আসা খাবার কার্যািলয়ের ভিতরে নিয়ে যেতে দেবে না। ওখানেই না খেয়ে মরতে হবে খালেদাকে।

খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আপনার সন্তান হারিয়ে শোকে কাতর হয়ে ইনজেকশন দিয়ে ঘুমিয়েছেন। আর আজ আপনি কত মায়ের বুক খালি করছেন। আপনার মনে এতটুকু মায়া থাকলে এ সহিসং বন্ধ করুন। না হলে এই আগুনে একদিন আপনাকেই পুড়তে হবে।
এ সময় তিনি এসএসসি পরীক্ষার্থীদের নিবিঘ্নে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বোমাবাজদের চিহিৃত করে ওদের নামের তালিকা প্রশাসন ও আমাদের কাছে জমা দিন।

এ সময় তিনি ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যেন্ত চার দফা কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাসদের পলিটব্যুরো সদস্য শিরিন আক্তার, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এমআর