চলন্ত বাসে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুমকি দেয়া হয় মানববন্ধন থেকে।

শনিবার ( ১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল শাখা এ মানবন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে এখন যে হারে হত্যা ধর্ষণের ঘটনা ঘটছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যদি এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রদানে কোনরূপ কালক্ষেপণ হয় তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

বক্তারা আরও বলেন, এখন আমাদের দাবি একটাই, আর সেটা হলো আমরা আমাদের বোন শাহিনুর আক্তার তানিয়া হত্যার বিচার চাই। তাকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যাতে অন্য কেউ আর এমন ঘটনার শিকার না হয়।

মানববন্ধনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেড