পাকিস্তানি জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে রেখে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার বিকাল ৩.৩০ টায় ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিজয় দিবসের র্যালী পূর্বক এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা মনে করেছিলো নিয়াজি তাকে সাথে করে নিয়ে যাবে কিন্তু নেয়নি। এরপর বঙ্গবন্ধুর সহযোগিতায় খালেদা তার সংসার ফিরে পান।
পৃথিবীতে শেখ হাসিনার বন্ধু আছে, প্রভু নেই। ৫ জানুয়ারীর নির্বাচন বিশ্বের সবাই মেনে নিয়েছেন বলেও বলেন মতিয়া।
কৃষি মন্ত্রী আরো বলেন, খালেদা মনে করেছিলো মোদি তাকে এনে দিবে গদি কিন্তু কিছুই করেনি তার জন্য মোদি।
এমআর/ইআর





