খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করলেও খালেদার দেখা পেলেন না তাবলিগ জামাতের একটি প্রতিনিধি দল। খালেদা জিয়া অসুস্থ বলে এ সময় প্রতিনিধি দলকে জানায় খালেদা জিয়ার অফিসের কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার দুপুর তিনটার দিকে কার্যালয়ের মূল ফটকের সামনে উপস্থিত হন মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি।
তবে মাওলানা আব্দুর রহিমে তাবলিগ জামায়াতের কোন পদে আছেন বা তাকে কারা পাঠিয়েছেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ইফতেখার।
এ সময় তাবলীগ জামাতের প্রতিনিধি পরিচয় দিলে ফটকে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের শরীর তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেন। এর আগেও দুপুর দুইটার দিকে ভেতরে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হন ওই প্রতিনিধি দলটি।
এদিকে দুপুরে ইফতেখার আহমেদ নামের নেতৃত্বে আরও একটি দল তাবলিগ জামাতের পরিচয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার কার্যালয়ের মূল ফটকে আসেন।
এ সময় ইফতেখার আহমেদ জানান, বিশ্ব ইজতেমার দাওয়াত দিতে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতেই খালেদার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তারা। কিন্তু অনুমতি না থাকায় তিনি এবং তার দলের কেউ ভেতরে ঢুকতে পারেননি বলে জানান ইফতেখার।
এএইচ





