নগ্ন দলীয় করন আর অবাঞ্ছিত হস্তক্ষেপে দেশের বিচার বিভাগের স্বাধীনতা আজ ভুলন্ঠিত এমন দাবী করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ এখন ন্যায় বিচার থেকে বঞ্চিত। এখন আবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারন করার ক্ষমতা অবৈধ ও অনির্বাচিত সংসদের হাতে নেয়া হয়েছে।
তিনি বলেন, এতে ন্যায় বিচার বিভাগের স্বাধীনতা আরও খর্ব হবে। ন্যায় বিচারের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়বে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘‘উন্নয়নের জন্য গণতন্ত্র’’ শীর্ষক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে নাগরিকদের কোনো অধিকার। সভা-সমাবেশ প্রতিবাদ বিক্ষোভ ও মত প্রকাশের স্বাধীনতা স্বেচ্ছাচারী কায়দায় বন্দী করা হচ্ছে। শাসক দলের লোকেরা অবাধে আইন ভেঙ্গে নানা অপতৎপরতা চালাচ্ছে। তাদের মদতপুষ্ট কোনো সন্ত্রাসীদের ধরা হচ্ছে না।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন পিইঞ্জের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান, মির্জা আব্বাস, সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী, ড্যাবের মহাসচিব ডা. জেড এ জাহিদ হোসেন, প্রকৌশলী মহসীন আলী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী সৈয়দ মুনসিব আলী, প্রকৌশলী ড. মনিরুল ইসলাম, প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী ড. ইকরামুর হাসান রোকনী প্রমুখ।
উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, এ্যাডভোকেট আহমেদ আযম খান, মেয়র অধ্যাপক আব্দুল মান্নান, ভাইসচেয়ারম্যান সেলিমা রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়লান আবেদিন ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, গণ শিক্ষা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
ঢাকা, এমএইচ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





